ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাটোরের লালপুরে ডায়রিয়ার ভয়াবহতা- চিকিৎসা সংকটে পাশে সেনাবাহিনী
মোঃ রাসেল, নাটোর
প্রকাশ: Sunday, 1 June, 2025, 5:43 PM

নাটোরের লালপুরে ডায়রিয়ার ভয়াবহতা- চিকিৎসা সংকটে পাশে সেনাবাহিনী

নাটোরের লালপুরে ডায়রিয়ার ভয়াবহতা- চিকিৎসা সংকটে পাশে সেনাবাহিনী

নাটোরের লালপুরে ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাবে গত বৃহস্পতিবার হতে শনিবার ৩১মে বিকেল পর্যন্ত  অন্তত ৮০ জন পোশাক শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীর সংখ্যা বাড়তে থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সৃষ্টি হয়েছে ওষুধ, স্যালাইন ও জনবল সংকট।

বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী ইপিজেডের এক কারখানার শ্রমিকরা খাবার গ্রহণের পর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা জানিয়েছেন, খাদ্যে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকেই এ রোগ ছড়িয়েছে।

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সিভিল সার্জনের অনুরোধে সেনাবাহিনীর একটি মেডিক্যাল টিম শনিবার (৩১ মে) বিকেলে হাসপাতালে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং তাৎক্ষণিকভাবে ১৫০ প্যাকেট ইনট্রাভেনাস (আইভি) স্যালাইন সরবরাহ করে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সেনাবাহিনীর এই দ্রুত সহায়তা চিকিৎসা ব্যবস্থায় বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে। স্থানীয়রাও সেনাবাহিনীর এ মানবিক ভূমিকার প্রশংসা করেছেন।

বর্তমানে চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে এবং জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় প্রশাসনও মাঠে নেমেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, সেনাবাহিনীর এই সহযোগিতা না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status