|
মাধবপুরে পা পিছলে বিদ্যুতের তারে ধরে মৃত্যু
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() মাধবপুরে পা পিছলে বিদ্যুতের তারে ধরে মৃত্যু গ্রামের মেম্বার আবিদ মিয়া জানান ঝড়বাদলে ভেঙে পড়া একটি বিদ্যুতের খুটিতে থাকা তারে জড়িয়ে ফারুক মিয়ার মৃত্যু হয়েছে। হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী মো ইউসুফ আলী জানান, 'ভারি বর্ষণে শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্র থেকে পিয়াইম গ্রামের উপরর দিয়ে নাসিরনগরের দিকে টানানো ৩৩ কেভি বিদ্যুতের লাইনের একটি খুঁটি হেলে অন্য একটি লাইনের উপর পড়ে যায়। ওই লোক পাশেই টিউবওয়েল থেকে পানি আনতে যাওয়ার সময় পা পিছলে গেলে খুঁটিতে থাকা তারে ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় যা আসলেই দুঃখজনক। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
