ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সেনাবাহিনীর অভিযানে কুড়িগ্রামে কমতে শুরু করেছে নানা অপকর্ম
আসাদুর রহমান, রাজারহাট
প্রকাশ: Thursday, 29 May, 2025, 7:32 PM

সেনাবাহিনীর অভিযানে কুড়িগ্রামে কমতে শুরু করেছে নানা অপকর্ম

সেনাবাহিনীর অভিযানে কুড়িগ্রামে কমতে শুরু করেছে নানা অপকর্ম

বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে কুড়িগ্রাম  জেলার নয়টি উপজেলার বিভিন্ন  হাট বাজারগুলোতে ক্রেতা বিক্রেতাদের  হয়রানি ও অতিরিক্ত চাঁদা আদায়ের বিষয়ে পদক্ষেপ নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে এসেছে।  এছাড়াও ঈদকে সামনে রেখে জাল টাকার ছড়াছড়ি সহ নানা অপকর্মের আশঙ্কা থাকায়  এ বিষয়ে জোরদার পদক্ষেপ গ্রহণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী । 

আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫ রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিঙ্গের ডাবরী হাটে  অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার কুড়িগ্রাম এর নেতৃত্বে একটি টিম অভিযান  পরিচালনা করেন। এসময় গরু, ছাগলের হাট, কাঁচা বাজারসহ বাজারে বিভিন্ন বিষয় নিয়ে   অভিযান চালান। 

এ অভিযানে হাটের ক্রেতা ও বিক্রেতারা  বাংলাদেশ সেনাবাহিনীর এসব কর্মকান্ডকে সাধুবাদ জানান তারা বলেন বাংলাদেশ সেনাবাহিনীর এসব অভিযান অব্যাহত থাকলে অতিরিক্ত চাঁদা আদায়,ক্রেতা,বিক্রেতা হয়রানি সহ নানা অপকর্ম  বাংলাদেশ থেকে চিরতরে মুক্ত হবে  হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status