ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
উৎসব ভাতায় বৈষম্যের প্রতিবাদে আহমদনগর উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
প্রকাশ: Thursday, 29 May, 2025, 7:27 PM

উৎসব ভাতায় বৈষম্যের প্রতিবাদে আহমদনগর উচ্চ বিদ্যালয়ে  কর্মবিরতি

উৎসব ভাতায় বৈষম্যের প্রতিবাদে আহমদনগর উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হলেও, একই প্রতিষ্ঠানের কর্মচারীদের ভাতা না বাড়ানোয় চরম অসন্তোষ বিরাজ করছে কর্মচারীদের মধ্যে। এই বৈষম্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  ঝিনাইগাতী উপজেলার আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের কর্মচারীরা আজ বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেছেন।

কর্মবিরতিতে অংশ নেওয়া কর্মচারীরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সচল রাখতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ উৎসব বোনাসের মতো মৌলিক সুবিধা থেকে কর্মচারীদের বঞ্চিত করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও বৈষম্যমূলক। তারা বলেন, "শিক্ষক-কর্মচারী সবাই একত্রে কাজ করি, কিন্তু সুযোগ-সুবিধায় এত বৈষম্য কেন? সরকার যদি শিক্ষকদের উৎসব ভাতা বাড়াতে পারে, তাহলে কর্মচারীদের কেন নয়?"এ সময় তারা অবিলম্বে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির দাবি জানান এবং তা বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও কর্মবিরতির কারণে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উল্লেখ্য, সারা দেশের মতো শেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচির আওতায় একই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status