|
অপহরন আশঙ্কায় ৪ দিন নিখোঁজ সাইমুনের মায়ের আহাজারি
রায়হানুর রহমান, রামগঞ্জ প্রতিনিধি
|
![]() অপহরন আশঙ্কায় ৪ দিন নিখোঁজ সাইমুনের মায়ের আহাজারি মা মর্জিনা বেগম ছেলের নিরুদ্দেশে কাঁদতে কাঁদতে পাগলপ্রায়। অপহরন ও বা কোন ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় মা স্থানীয় এলাকাবাসী ও গন্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরছেন। কোন কুলকিনারা না পেয়ে পাগলের মতো দিগি¦দিক ছুটাছুটি করছেন। নিখোঁজ সাইমুন ইসলাম পাশ^বর্তী চাটখিল উপজেলার শোশালিয়া মোশারফ মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। মা মজির্না বেগম জানান, পড়ালেখা ও পারিবারিক বিষয় নিয়ে সাইমুন ইসলামকে বকাঝকা দিলে সাইমুন গত ২২ মে (বুধবার) সকাল ৮টায় স্কুলে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে গিয়ে আজ ২৫ মে শনিবার ঘরে ফিরে আসেনি। এক শার্ট, এক প্যান্ট ও স্কুল ব্যাগ নিয়ে নিরুদ্দেশ রয়েছে আজ ৪দিন। তার হাতে থাকা মোবাইল ফোনটিও ঘটনার দিন থেকে বন্ধ রয়েছে। মা মর্জিনা বেগম আরো জানান আমার ছেলেকে কেউ অপহরন করতে পারে। আমার ছেলে কখনো আমাকে ছাড়া থাকেনি। আজ ৪দিন আমার ছেলেকে আমি কোথাও খুঁজে পাইনি। আমাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে হুমকি ধমকি দেয়া হচ্ছে। কেউ কেউ বলছে আমার ছেলে তার সহপাঠি মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই। আমাদের আত্মীয়স্বজনরা সাইমুনকে সম্ভাব্য সব জায়গায় খুঁেজ না পেয়ে অজানায় আশঙ্কায় দিনাতিপাত করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন লোক জানান, ঘটনার দিন সকাল ৯টার পর রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজার এলাকায় সাইমুনকে ঘুরাঘুরি করতে দেখা গেছে। কিছুক্ষণ পরে অজ্ঞাত একটি সিএনজি অটোরিক্সায় করে সে স্থান ত্যাগ করে। ছেলেকে সুস্থ্য ও স্বাভাবিকভাবে ফিরে পেতে মা মর্জিনা বেগম ২৩ মে শুক্রবার বিকালে রামগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। সাধারণ ডায়েরী করার দিন রাতে মধ্য শোশালিয়া গ্রামের দুলুপের বাড়ীর জনৈক আবুল কাশেম মোবাইল ফোনে সাইমুনের আত্মীয়স্বজনকে জানান, তার ছোট ভাই মোঃ আউয়ালের মেয়ে সুরাইয়া আফরিন লাইজু প্রকাশ প্রিয়ন (১৭) কে বিয়ে করেছে সাইমুন ইসলাম। সাইমুন ইসলামের বিষয়টি নিয়ে আমরা আগামীকাল (আজ শনিবার) সকাল ১০টায় বসতে চাই। এরপর থেকে আবারও সাইমুনের বিষয়টি নিয়ে ধোয়াসা সৃষ্টি করেন আবুল কাশেম। শুক্রবার ও শনিবার সুরাইয়া আফরিন লাইজু প্রকাশ প্রিয়নের মামা আশিকুল ইসলাম পুলিশ পরিচয়ে সাইমুনের মা মর্জিনা বেগমকে হুমকি ধমকি দিয়ে আতঙ্কিত করারও অভিযোগ করেন মর্জিনা বেগম। সুরাইয়া আফরিন লাইজু প্রকাশ প্রিয়নের বাবা মোঃ আউয়াল হোসেন জানান, আমি পেশায় সিএনজি অটোরিক্সা চালক। আমার মেয়ে ও তার সহপাঠী সাইমুনকে উদ্ধার করতে হলে আমার স্ত্রী ও তার ভাইকে জিজ্ঞাসাবাদ করলেই হবে। আমার স্ত্রীর ভাই এ ঘটনায় আমাকেও কয়েকবার অপমানজনক কথা বলেছে। সাধারণ ডায়েরী করার প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা রামগঞ্জ থানার উপ পরিদর্শক মোঃ সাব্বির হোসেন জানান, নিখোঁজ সাইমুনের মায়ের নম্বরে কল দেয়া অজ্ঞাত কয়েকটি মোবাইল নম্বর ট্র্যাকিং করেছি। তবে সাইমুনের হাতের মোবাইলটি সর্বশেষ রামগঞ্জ উপজেলার সমিতির বাজার এলাকা থেকে বন্ধ হওয়ার পর থেকে চালু না করায় কোন সমাধানে আসতে পারিনি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
