|
নিশোকে ‘খোঁচা’ ফারিণের, নায়িকা হওয়ার সুযোগ চাইলেন শাকিবের কাছে
নতুন সময় ডেস্ক
|
![]() নিশোকে ‘খোঁচা’ ফারিণের, নায়িকা হওয়ার সুযোগ চাইলেন শাকিবের কাছে উপস্থাপনার ফাঁকে মঞ্চে শাকিবকে পেয়ে তার কাছে সিনেমার সুযোগ চাইতেও দেরি করেননি তিনি। এ সময় শাকিবের কাছাকাছি ঘেঁষে তার হাত ধরে ফারিণ বলেন, ‘ভাইয়া, আপনি অনেক সিনেমা করছেন। আমারও একটা সিনেমা আসছে সামনে। প্লিজ, আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’ এরপর পাশ থেকে ফারিণকে উদ্দেশ করে আফরান নিশোকে বলতে শোনা যায়, ‘তাই না? এখন তাকে দেখে কাজ করতে হবে? সঙ্গে সঙ্গে নিশোকে এর জবাবে ফারিণ বলেন, ওমা! শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে। তোমার সাথে কাজ করা কি কারো স্বপ্ন থাকে?’ পাশ থেকে হাসি মুখে ফারিণকে উদ্দেশ করে শাকিব খান বলেন, ‘তোমার অডিশন লাগবে না।’ এরপর এই সুপারস্টার বলেন, “আগামী ঈদে আমার ‘তাণ্ডব’ সিনেমা রিলিজ হচ্ছে। ইতোমধ্যে সবার মধ্যে তাণ্ডব চলছে। ‘প্রিয়তমা’ দিয়ে বিদেশযাত্রা শুরু হয়েছিল, সেখান থেকে ‘তুফান’ দিয়ে দেশ ও দেশের বাইরে থেকে জোয়ার সৃষ্টি হয়েছে। আশা করছি, তাণ্ডবও তাই হবে।” অনুষ্ঠানের এই মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল। কেউ কেউ এর জন্য আবার ফারিণের সমালোচনা করছেন। কেউ বলছে, এত দিন নিশোর সঙ্গে কাজ করে শাকিবকে পেয়ে তাকে ভুলে গেল! আবার কেউ বলছেন, এতে করে নিশোকে অপমান করেছেন ফারিণ! এসব বলে শাকিবের কাছে ভিড়ার চেষ্টা করছেন এই অভিনেত্রী। প্রসঙ্গত, মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪-এর তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পান শাকিব খান। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এর আগে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষে শাকিব খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
