ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
নাসিরনগরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর
প্রকাশ: Sunday, 25 May, 2025, 7:22 PM

নাসিরনগরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

নাসিরনগরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

'নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ শ্লোগান নিয়ে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। 

রবিবার (২৫ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে নাসিরনগর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে জমকালো আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন ভূমি মেলার উদ্বোধন করেন।

নাসিরনগর উপজেলা সহকারী কমিশন (ভূমি) কাজী রবিউস সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন, উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম,  নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খাইরুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা লুৎফুর রহমান সহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেলায় স্থাপিত স্টলে ই-নামজারি, খতিয়ান সংগ্রহ, মৌজার ম্যাপ প্রাপ্তি ও অনলাইনে ভূমি সেবার বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আয়োজকরা জানান, সাধারণ নাগরিকদের ডিজিটাল ভূমি সেবার সঙ্গে পরিচিত করে তুলতেই এই মেলার আয়োজন।

মেলা ২৫ মে থেকে ২৭ মে সকাল ৯ টা থেকে বিকাল ৫ পর্যন্ত চলবে। সেবা প্রত্যাশীদের পদচারণায় মুখরিত ভূমি অফিস প্রাঙ্গণ ইতোমধ্যেই এক উৎসবমুখর পরিবেশে রূপ নিয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status