|
নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মৃত তাছমিয়া আক্তার কুন্ডা গ্রামের মো. মাফিকুল মিয়ার মেয়ে এবং তারা নূর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধানতুলিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তারা নূর খালার বাড়ি কুন্ডা গ্রামে বেড়াতে এসেছিল। পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ১১টার দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল দুই শিশু। তাছমিয়ার মা পুকুরপাড়ের কাছেই গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। আশপাশে না পেয়ে স্থানীয়দের সহায়তায় মাইকিং করে নিখোঁজ হওয়ার খবর জানানো হয়। এর কিছুক্ষণ পর এক ব্যক্তি পুকুরে কিছু একটা ভাসতে দেখে এগিয়ে গিয়ে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, ‘বর্ষাকালে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
