|
২৪ ঘণ্টার মধ্যে কৃষক হত্যা মামলার রহস্য উদঘাটন, মাধবপুর থানার পুলিশের সাফল্য: গ্রেফতার ২
নতুন সময় প্রতিনিধি
|
![]() ২৪ ঘণ্টার মধ্যে কৃষক হত্যা মামলার রহস্য উদঘাটন, মাধবপুর থানার পুলিশের সাফল্য: গ্রেফতার ২ গ্রেফতারকৃতরা হলেন: মোহাম্মদ আলী রুবেল (৩২), পিতা মোঃ নাজির আহাম্মেদ, গ্রাম – রসুলপুর, ৩নং বহরা ইউনিয়ন,বিধান কর্মকার (৩৫), পিতা মৃত মতি লাল কর্মকার, গ্রাম – বুল্লা, ৮নং বুল্লা ইউনিয়ন, বর্তমান ঠিকানা – মনতলা রেল স্টেশন,উভয়ই মাধবপুর থানাধীন, জেলা – হবিগঞ্জ।গ্রেফতারকৃত বিধান কর্মকার পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে ২৪ মে বিকেল ৪টায় সে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পুলিশ জানায়, পাওনা টাকা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত ফারুক মিয়া একজন কৃষক ছিলেন এবং তার সঙ্গে আসামিদের আর্থিক লেনদেন ছিল বলে জানা গেছে। মাধবপুর থানার পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন করে দুই আসামিকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্য কোনো ব্যক্তি জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় নিহতের পরিবার এবং এলাকাবাসী মাধবপুর থানা পুলিশের ত্বরিত ও পেশাদার তদন্ত কার্যক্রমের প্রশংসা করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
