ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
গৌরনদী আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার
মোঃ রানা সন্যামত, বরিশাল
প্রকাশ: Saturday, 24 May, 2025, 7:35 PM
সর্বশেষ আপডেট: Saturday, 24 May, 2025, 7:37 PM

গৌরনদী আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার

গৌরনদী আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার

বরিশাল গৌরনদী ও আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের চার নেতা-নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন, আওয়ামী লীগের গৌরনদী উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম টিটু, গৌরনদী পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি সোহরাব হোসেন, গৌরনদী উপজেলা মহিলা লীগের সদস্য সালমা আক্তার ছবি এবং আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, চাঁদশী এলাকায় বিএনপি নেতা বাচ্চু সরদার ও ফিরোজ হাওলাদারের ওপর হামলার ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শুক্রবার রাতে তিনজনকে গ্রেফতার করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, ২০২২ সালের ১৪ নভেম্বর গৈলা বাজারে হামলা চালিয়ে ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলামকে আহত করা হয়। এ ঘটনায় চলতি বছরের ১২ জানুয়ারি মামলা করেন রাতুল। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শুক্রবার রাতে ফিরোজ সিকদারকে গ্রেফতার করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status