|
গোয়ালকান্দি ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক বকুল খরাদী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
![]() গোয়ালকান্দি ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক বকুল খরাদী গ্রেফতার বুধবার ২১ মে, সন্ধ্যায় ভবানীগঞ্জ বাজারে আসে বকুল আলী খরাদী । সেখানে সাধারণ জনতা আওয়ামী লীগের এই নেতাকে ধরে পুলিশের খবর দেয়। পরে বাগমারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গত ৫ আগস্ট ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়। বৃহস্পতিবার ২২ মে, সকালে আদালতে প্রেরণ করা হবে বলে জানাগেছে। বকুল আলী খরাদীর বাড়ি গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা খরাদীপাড়া। বকুল আলী খরাদী চেউখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে বকুল আলী খরাদীকে গ্রেফতার পড়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সাংবাদিক ইউনিয়ন নেতার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
নাঙ্গলকোটে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
"প্রশাসনের চোখে ধুলো দেওয়ার চেষ্টা, মাদারগঞ্জে দুই যুবকের জরিমানা"
