|
নগর ভবনের সামনে ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভে ইশরাকের সমর্থকেরা
নতুন সময় প্রতিবেদক
|
![]() নগর ভবনের সামনে ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভে ইশরাকের সমর্থকেরা এর আগের দিন, সোমবার, বিক্ষোভকারীরা নগর ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। আন্দোলনের কারণে নগর ভবনের কিছু কর্মকর্তা-কর্মচারীও কার্যক্রমে অংশ নিতে পারেননি, ফলে সেবা কার্যক্রমে বিঘ্ন ঘটে। বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায়ে মেয়র হিসেবে ইশরাকের নাম ঘোষণার পরও সরকার তাকে শপথ নেওয়ার সুযোগ দিচ্ছে না। তারা সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে অবিলম্বে শপথ অনুষ্ঠান আয়োজনের দাবি জানান। একই সঙ্গে তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন। এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, 'বিষয়টি এখনও উচ্চ আদালতে বিচারাধীন। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শপথের ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।' প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে আদালতের এক রায়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বৈধ মেয়র ঘোষণা করা হয়। তবে বর্তমানে দায়িত্বে থাকা করপোরেশনের মেয়াদ শেষ হবে জুনের প্রথম সপ্তাহে। ফলে নতুন মেয়রের শপথ গ্রহণ নিয়ে আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
