|
২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা চলতি মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আগামী এডিপি পাস হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরিকল্পনা মন্ত্রণালয়ের সভায় অনুমোদিত আগামী এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে স্থানীয় উৎস থেকে জোগান দেয়া হবে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা। আর প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে ৮৬ হাজার কোটি টাকা। জানা গেছে, আগামী এডিপিতে ১ হাজার ১৪২টি প্রকল্প। বরাবরের মতো আগামীবারও পরিবহন ও যাতায়াত এবং বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য খাতকে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে। তবে চলতি অর্থবছরে মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। অবশ্য পরে তা কমিয়ে আনা হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে রণক্ষেত্র পুরো এলাকা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চিড়িয়াখানায় বিনা টিকিটে ঢুকতে পারবে শিক্ষার্থীরা
কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষায় ৯ শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী কেউ পাস করেনি
ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মী দ্বারা সাংবাদিক লাঞ্ছিত, অনির্দিষ্টকালের জন্য সংবাদ বর্জনের ৪র্থ দিন
