ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
সাতক্ষীরার শ্যামনগরে গলায় ফাঁস লাগিয়ে বিজিবি সদস্যের আত্মহত্যা
জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা
প্রকাশ: Wednesday, 14 May, 2025, 6:06 PM

সাতক্ষীরার শ্যামনগরে গলায় ফাঁস লাগিয়ে বিজিবি সদস্যের আত্মহত্যা

সাতক্ষীরার শ্যামনগরে গলায় ফাঁস লাগিয়ে বিজিবি সদস্যের আত্মহত্যা

সাতক্ষীরার শ্যামনগরে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে বিজিবি সদস্য আত্মহত্যা করেছে। বুধবার (১৪ মে) সকাল পৌনে ৭টার দিকে শ্যামনগরস্থ নীলডুমুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামের পলাশের ভাড়া বাসায় এঘটনা ঘটে। আত্মহননকারি বিজিবি সদস্যের নাম সিপাহী আবু সালেহ আহম্মেদ (৩৫)।

তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানার বাসুরিয়া গ্রামের মো. সিদ্দিক মোল্যার ছেলে। তার বিজিবি সদস্য নং-১০৩১৫৭। তিনি সাতক্ষীরার নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নে সিপাহী হিসাবে কর্মরত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, সিপাহী আবু সালেহ আহম্মেদ শ্যামনগরের নীলডুমুর বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনী গ্রামে পলাশের বাসায় ভাড়া থাকতেন। বুধবার সকাল ৬ টা ৫০ মিনিটের দিকে ভাড়া বাসায় নিজ শয়ন কক্ষের মধ্যে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে অত্মহত্যার চেষ্টা করেন। এসময় গুরুতর অসুস্থ হলে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টা ১০ মিনিটের দিকে সেখানে কর্তব্যরত চিকিৎস্যক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং-৫) দায়ের করে উপ-পরিদর্শক ফারুক আলী মন্ডলকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তিনি এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। তবে প্রাথমিক অবস্থায় তার আত্যহত্যার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status