|
রাণীশংকৈলে কবরস্থান গেটের ছাঁদ ধসে ট্রাক্টর চালকের মৃত্যু
অভিশেখ চন্দ্র রায়, রাণীশংকৈল
|
![]() রাণীশংকৈলে কবরস্থান গেটের ছাঁদ ধসে ট্রাক্টর চালকের মৃত্যু প্রত্যক্ষদর্শীরা জানান,হযরত আলী সকাল থেকেই কবরস্থানে মাটি ভরাট করছিলেন। মাটি ভরাট করে ফেরার পথে বালুবাহী ট্রাক্টরের হাইড্রোলিক বডি না নামিয়ে গেট পার হওয়ার পথে হাইড্রোলিক বডি কবরস্থান গেটের ছাঁদের সাথে লাগলে ছাঁদ ভেঙে তার উপর পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাণীশংকৈল থানা ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
