ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
স্ত্রীকে কুপিয়ে দুই মেয়েকে আছাড়, নিজের গলাও কাটলেন যুবক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 May, 2025, 10:07 AM

স্ত্রীকে কুপিয়ে দুই মেয়েকে আছাড়, নিজের গলাও কাটলেন যুবক

স্ত্রীকে কুপিয়ে দুই মেয়েকে আছাড়, নিজের গলাও কাটলেন যুবক

কুষ্টিয়ার হরিশংকরপুর এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই শিশু কন্যাকে কুপিয়ে ও আছাড় দিয়ে গুরুতর জখম করেছেন মামুন আলী (৩০) নামে এক যুবক। পরে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

এ ঘটনায় সবশেষ মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী মেঘলা খাতুনের মৃত্যু হয়। দুই কন্যা শিশুসহ বাকিরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

তারা হলেন—হরিশংকরপুর এলাকার রবিউল ইসলামের ছেলে মামুন আলী, তার মেয়ে কুলসুম (৪) ও দেড় বছরের শিশু জান্নাত।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন পেশায় একজন রংমিস্ত্রি। কয়েকদিন আগে মেঘলা স্বামীর ঘর ছেড়ে চলে যান। পরে আবার ফিরে আসেন। এই নিয়েই পরিবারে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। মঙ্গলবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মামুন ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী মেঘলাকে কুপিয়ে জখম করেন। এরপর ওই দুই শিশুকে কুপিয়ে ও আছাড় দিয়ে জখম করেন। এরপর নিজেও নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশিরা পুলিশকে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সবশেষ মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মেঘলার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব হাসান জানান, মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মেঘলা খাতুনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে দুই শিশুর অবস্থাও আশঙ্কাজনক। তাদের শরীরে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরই মধ্যে স্ত্রী মেঘলা খাতুনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status