ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
সার্ভিসিং২৪ চালু করেছে মাসব্যাপী ফ্রি সার্ভার হেলথ চেক অ্যাসেসমেন্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 May, 2025, 2:54 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 13 May, 2025, 3:01 PM

সার্ভিসিং২৪ চালু করেছে মাসব্যাপী ফ্রি সার্ভার হেলথ চেক অ্যাসেসমেন্ট

সার্ভিসিং২৪ চালু করেছে মাসব্যাপী ফ্রি সার্ভার হেলথ চেক অ্যাসেসমেন্ট

দেশের দ্রুতবর্ধমান ও অন্যতম বৃহৎ থার্ড পার্টি মেইনটেন্যান্স সার্ভিস প্রোভাইডার ‘সার্ভিসিং২৪’, কোম্পানিটির এন্টারপ্রাইজ কাস্টমারদের জন্য মাসব্যাপী বিনামূল্যে সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্ক অ্যাসেসমেন্ট ক্যাম্পেইন ঘোষণা করেছে।

এই ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত রয়েছে- হার্ডওয়্যার, রেইড ও মেমোরি, ডিস্ক হেলথ, ফার্মওয়্যার, লগ ইস্যু, আপ-টাইম পারফরম্যান্স ইত্যাদি বিভিন্ন ইস্যু পরীক্ষা-নিরীক্ষা করা। এসব অ্যাসেসমেন্ট শেষে কাস্টমাররা একটি বিস্তারিত হেলথ-চেক রিপোর্টও পাবেন। এছাড়া- সার্টিফাইড ইঞ্জিনিয়ারদের পরামর্শ অনুযায়ী ‘সার্ভিসিং২৪’ প্রাপ্ত সমস্যাগুলো সমাধানে বিভিন্ন সুপারিশও প্রদান করবে। 

এই ক্যাম্পেইন সম্পর্কে ‘সার্ভিসিং২৪’-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নাসির ফিরোজ বলেন, “অধিকাংশ মানুষই আইটি সাপোর্ট সার্ভিস এর গুরুত্ব অনুধাবন করতে পারে না। সিস্টেমের ধারাবাহিক পারফরম্যান্সের জন্য সার্ভার, স্টোরেজ ও নেটওয়ার্ক ডিভাইসগুলোর রুটিন-মাফিক অ্যাসেসমেন্ট গুরুত্বপূর্ণ। আমরা ঘোষিত এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের মাঝে সচেতনতা তৈরি করতে চাচ্ছি; যাতে তারা বুঝতে পারে ডিভাইসগুলোকে অবহেলার কারণে ভবিষ্যতে জটিল আইটি সমস্যা ও বড় ধরনের আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকে।”

গ্রাহকরা আগামী ৩১, ২০২৫ পর্যন্ত এই ফ্রি আইটি হেলথ চেকআপ এর জন্য স্লট বুক করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য  info@servicing24.com এ মেইল করুন,  +8809614556655 নাম্বারে কল করুন অথবা ভিজিট করুন servicing24.com।

উল্লেখ্য, ২০২৩ সালে প্রতিষ্ঠিত ‘সার্ভিসিং২৪’ অল্প সময়েই বাংলাদেশের শীর্ষ আইটি সাপোর্ট সার্ভিস প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি থার্ড-পার্টি মেইনটেন্যান্স (টিপিএম), ম্যানেজড আইটি সার্ভিসেস ও এন্টারপ্রাইজ আইটি সাপোর্টে বিশেষায়িত। হার্ডওয়্যারের আয়ু বাড়িয়ে ৭০% পর্যন্ত কার্বন নির্গমন কমানো ও টেকসই ই-বর্জ্য ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা রাখছে। প্রধান সেবার মধ্যে রয়েছে টিপিএম, সার্ভার-স্টোরেজ সাপোর্ট, ক্লাউড সল্যুশন, সাইবার সিকিউরিটি, আইটি মনিটরিং ও আইটিএসএম সফটওয়্যার। প্রতিষ্ঠানটি ব্যাংক, ফার্মাসিউটিক্যাল, অটোমোবাইল, এফএমসিজি, হোটেল-রিসোর্টসহ বিভিন্ন খাতে সেবা দিয়ে থাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status