ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 May, 2025, 12:33 PM

বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত

বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত

রংপুরের কাউনিয়ায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মহেশা গ্রামের বাসিন্দা মো আশরাফুল ইসলাম লন্ডীর স্ত্রী রুবিনা বেগম (৩২), তাদের ছেলে রহমত আলী (২) ও ভাতিজা এসএসসি পরীক্ষার্থী ভাতিজি আফছানা বেগম স্নেহা (১৬)।

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, সকালে আশরাফুল স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলযোগে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তারা মহেশা গ্রামের জুম্মার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই  রবিনা বেগম, তার ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা ঘটনাস্থলেই প্রাণ হারান।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status