|
জাতীয় সংগীত গেয়েই ‘অবমাননার’ প্রতিবাদ জানালেন শিক্ষার্থীরা
নতুন সময় প্রতিবেদক
|
![]() জাতীয় সংগীত গেয়েই ‘অবমাননার’ প্রতিবাদ জানালেন শিক্ষার্থীরা সোমবার (১২ মে) সন্ধ্যা ৭টার দিকে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে তারা জাতীয় সংগীত পরিবেশন করেন। এর আগে শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে, বাংলাদেশি বাংলাদেশি’, ‘আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘আমার সোনার বাংলায়, দেশদ্রোহীদের ঠাঁই নাই’, ‘পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধান’-সহ বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র মৈত্রীসহ বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক বিএম কাউসার জানান, শনিবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে আন্দোলনরত অবস্থায় জাতীয় সংগীত পরিবেশন বন্ধ করে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করেছে। কাউসার বলেন, ৭১ এর স্বাধীনতার মধ্যদিয়ে আমরা একটা দেশ পেয়েছি, পতাকা পেয়েছি, মানচিত্র পেয়েছি। তাই, যারা ৭১ কে অস্বীকার করতে চা, জাতীয় সংগীতকে অস্বীকার করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের এ প্রতিবাদ। আমরা বলতে চাই, এ দেশের মানুষ স্বাধীনতার পক্ষে সবসময় ছিল, আছে এবং থাকবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
