ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ভূরুঙ্গামারীতে রাস্তার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Monday, 5 May, 2025, 9:35 PM

ভূরুঙ্গামারীতে রাস্তার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

ভূরুঙ্গামারীতে রাস্তার কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে কার্পেটিং

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে ধলডাঙ্গা শালজোড় ঘাটপার পর্যন্ত রাস্তার মেরামত কাজ প্রায় ৮৫ শতাংশ শেষ হয়েছে। শেষ না হতেই হাতের খোঁচায় উঠে যাচ্ছে পাথর ও পীচের কার্পেটিং।  প্রায় ১৮ কোটি টাকা ব‍্যয়ে নির্মিত সাড়ে আট কিলোমিটার  রাস্তার কাজ  শেষ না হতেই হাতের খোঁচায় উঠে যাচ্ছে পাথর ও পীচের ঢালাই। এতে নিম্নমানের উপকরণ দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে সাব কন্ট্রাকে কাজ বাস্তবায়নকারী ব‍্যক্তি বেলাল হোসেন এর বিরুদ্ধে ।

জানাগেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে ধলডাঙ্গা ঘাটপার পর্যন্ত সাড়ে আট কিলোমিটার রাস্তা ১৭ কোটি ৭৭ লাখ ৫৫ হাজার ২২৮ টাকা ব্যয়ে মেরামতের উদ্যোগ নেয়। এরমধ্যে বাসস্ট্যান্ড থেকে প্রায় ১৬০০ মিটার রাস্তা আরসিসি ঢালাই এবং অবশিষ্ট রাস্তা কার্পেটিং হওয়ার কথা। সরকারের উন্নয়ন সহযোগী এশিয়ান ডেভেলপমেন্ট ব‍্যাংক (এডিবি) এর আর্থিক  সহযোগিতায় কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ।

দরপত্রে কাজটি পায় "আরএবি-আরসি-বিসি-এইচটি জেভি নামের কুড়িগ্রামের  একটি  ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটির মেয়াদকাল ধরা হয় ৫ জানুয়ারি২০২৪ থেকে ৩০ জুন ২০২৫। পরে কাজটি বেলাল হোসেন নামক এক ব‍্যক্তির কাছে বিক্রি করে দেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে ধলডাঙ্গা শালজোড় ঘাটপার পর্যন্ত রাস্তার মেরামত কাজ প্রায় ৮৫ শতাংশ শেষ হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের উপকরণ দিয়ে নির্মাণ করা হচ্ছে সড়কটি। কোথাও কোথাও ময়লার ওপরেই দেয়া হয়েছে পীচ ঢালাই। রাস্তা মেরামতের কাজ শেষ না হতেই উঠে যাচ্ছে সড়কের পীচ। রাস্তায়  চলাচলকারী পথচারীর পায়েও লেগে যাচ্ছে পীচ। আবার যানবাহনের চাকার দাগ বসে যাচ্ছে সড়কে। এমনকি পা দিয়ে ঘষলেই উঠে যাচ্ছে কার্পেটিং। নিম্নমান এবং কম পুরুত্বের অপরিকল্পিত কার্পেটিং করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়রা অভিযোগ করেন, সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার ছোট-বড় যানবাহন চলাচল করে। অথচ সড়ক কার্পেটিংয়ের পুরুত্ব ও পীচ ঢালাইয়ে কম দেয়া হয়েছে বিটুমিনও। এছাড়া কমপ্রেশার মেশিন দিয়ে সড়ক পরিষ্কার না করে ধুলা-ময়লার ওপরই পীচ ঢালাই করা হয়েছে। ব‍্যবহার করা হয়েছে নিম্নমানের ইট। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিম্নমানের কাজ ও হাতের খোঁচায় পীচ উঠে যাওয়ার ছবি ও ভিডিও ভাইরাল হলে স্থানীয়রা রাস্তার কাজ বন্ধ করে দেন।

এবিষয়ে সাব কন্ট্রাকে কাজ নেওয়া ব‍্যক্তি বেলাল হোসেন বলেন, কাজ চলমান রয়েছে। পীচ এর বিটুমিন জমাট না বাধায় মটরসাইকেল চালানোর কারণে পীচ উঠে গেছে। পরে ঠিক করে দেওয়া হয়েছে।

উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, কাজে কোন অনিয়ম খুঁজে পাওয়া যায়নি। রাস্তার মাটি ও অন‍্যান‍্য কারণে কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানকে তা ঠিক করতে বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status