|
ঝিনাইগাতীতে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
|
![]() ঝিনাইগাতীতে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর ৪টা ৩০ মিনিটে খবর আসে যে, বড় গজনী এলাকার সুবিনাথ সাংমার বাড়ির দক্ষিণ পাশে, সোলারঘরের সামনে পাহাড়ে একদল মাদক ব্যবসায়ী অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাই করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. আল আমিন এবং ওসি (তদন্ত) রবিউল আজমের সাহসী নেতৃত্বে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন এসআই হারুনুর রশিদ, এসআই হাসেম, এসআই বাপ্পা ঘোষসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা। অভিযান চালানোর সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সঙ্গে থাকা ভারতীয় মদের বোতলগুলো ফেলে পাহাড় বেয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৭ ব্র্যান্ডের ৫৭০ বোতল মদ উদ্ধার করে। এ বিষয়ে ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন জানান, “জব্দকৃত মাদক দ্রব্যগুলো সংরক্ষণ করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া, পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
