ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাধবপুরে মরিচের বস্তা থেকে গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Tuesday, 29 April, 2025, 8:24 PM

মাধবপুরে মরিচের বস্তা থেকে  গাঁজা উদ্ধার, গ্রেফতার  ২

মাধবপুরে মরিচের বস্তা থেকে গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

মাধবপুরে পুলিশ ৬ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার(২৯ এপ্রিল) বিকালে মাধবপুর থানার তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ নোয়াহাটি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় মরিচের বস্তার ভেতর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে।

এসময় খলিল মিয়া ও ইলিয়াস মিয়া নামের দুই মাদক কারবারিকে আটক করে।গ্রেফতার খলিল মিয়া মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের ধনকুড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে।অপর মাদক কারবারি ইলিয়াস মিয়ার বাড়ি বনগাঁও গ্রামে।

ইলিয়াসের পিতার নাম মসকুদ আলী।তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয় পাল ও এএসআই শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে পুলিশ নিরলসভাবে কাজ করে চলেছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status