ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
হুতিদের হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবল মার্কিন যুদ্ধবিমান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 April, 2025, 12:47 PM

হুতিদের হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবল মার্কিন যুদ্ধবিমান

হুতিদের হামলা থেকে বাঁচতে গিয়ে সাগরে ডুবল মার্কিন যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে দেশটির নৌবাহিনীর একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে ডুবে গেছে। সোমবার নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ছয় কোটির বেশি ডলার মূল্যের এই বিমানটি সাগরে ডুবে গেছে।

মার্কিন কর্মকর্তারা জানান, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে রণতরীটি হঠাৎ বড় একটি মোড় নেয়। এ সময় যুদ্ধবিমানটি রণতরীর ডেক থেকে সাগরে পড়ে যায়।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, একটি ট্রাক্টরের সাহায্যে যুদ্ধবিমানটি সরানো হচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সমুদ্রে পড়ে যায়। দুর্ঘটনার সময় এক নাবিক সামান্য আহত হন। তবে বিমানে থাকা কর্মীরা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় বড় কোনো ক্ষতি হয়নি। বিমান ও ট্রাক্টর—দুটিই সমুদ্রে তলিয়ে গেছে।

ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।

হুথিরা সোমবার দাবি করেছে, তারা ইউএসএস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন এই রণতরী লোহিত সাগরে অবস্থান করছে হুথিবিরোধী অভিযানে অংশ নিতে।

এর আগে গত ডিসেম্বরে ইউএসএস গেটিসবার্গ থেকে ভুল করে ছোড়া ক্ষেপণাস্ত্রে আরেকটি এফ/এ-১৮ যুদ্ধবিমান ভূপাতিত হয়। সে সময় দুই পাইলটই নিরাপদে বেরিয়ে আসেন।

এদিকে, হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে মার্চের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্র সাতটি এমকিউ-৯ র‌্যাপার ড্রোন হারিয়েছে বলে জানিয়েছে এএফপি। 

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সাতটি ড্রোন খোয়া গেছে। প্রতিটি ড্রোনের দাম প্রায় তিন কোটি ডলার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status