ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজধানীর রুপনগর আবাসিকে রাজউক এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান!
বাপ্পী খাঁন,ঢাকা
প্রকাশ: Tuesday, 29 April, 2025, 2:26 AM

রাজধানীর রুপনগর আবাসিকে  রাজউক এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান!

রাজধানীর রুপনগর আবাসিকে রাজউক এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান!

রাজউক ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিয়মিত অভিযানের অংশ হিসেবে  ২৭"শে" এপ্রিল (রবিবার) :রাজধানীর রূপনগর আবাসিক ১৩ নং লেন এর ২৬ নং বাড়িতে উচ্ছেদ  অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। 

এসময় উপস্থিত ছিলেন তায়েব উর রহমান আশিক (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ।।তিনি বলেন রাজধানিতে রাজউক অনুমোদিত এবং নকশা বহির্ভূত যে সকল অবৈধ স্থাপনা আছে 
এবং নকশা অনুমোদিত কিন্তু জাতীয় গৃহায়ন  কর্তৃপক্ষের নিয়ম মেনে ভবন স্থাপনা হয়নি  সে সকল ভবনে প্রতিদিন দুইটি টিমের মাধ্যমে উচ্ছেদ অভিযান   চালাচ্ছে জাতীয় গৃহায়ন  কর্তৃপক্ষ রাজউক।

উক্ত অভিজানে ক্রেইন ও বুলডোজার দিয়ে "দুই" তলা বিশিষ্ট ভবনের অধিকাংশ স্থাপনা ভেঙে দেওয়া হয়। এবং ভবনের ভেতরে থাকা আসবাবপত্র নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। 

বর্তমানে ভবনে যিনি দখলদার ছিলেন তার দাবি তিনি বৈধ দখলদার এবং এ বিষয়ে  আইজিপি বরাবর একটি মামলা দায়ের করেছেন বলে গণমাধ্যম কর্মীদের জানান । তিনি বলেন কোনরকম পূর্ব নোটিশ ছাড়াই  এ ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয় । তিনি আরও বলেন ক্রয় সুত্রে তারা এই জমির মালিক। গোলাম রাব্বানীর স্ত্রীর কাছ থেকে তিন দফায় টাকা পরিশোধ করে তিনি জমি টি ক্রয় করেন। 

এবং বর্তমানে যিনি রাজউকের বৈধ দখলদার  তার দাবি তিনি হাইকোর্ট এর মাধ্যমে বাতিলের নির্দেশ নিয়ে এসেছেন। এই মর্মে এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট তায়েব উর রহমান আশিক বলেন বর্তমানে যিনি প্রয়াত তার কাছে ভবনটি হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন বর্তমানে রাজধানীতে সরকারী অবৈধ দখলকৃত এবং রাজউকের নকশা বহির্ভূত যে সকল অবৈধ স্থাপনা বা দখলকৃত ভবন রয়েছে সে সকল স্থাপনা প্রতিদিন মোবাইল কোট এর মাধ্যমে উচ্ছেদ করা হবে।






পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status