উলিপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম
এম এইচ শাহীন, উলিপুর
প্রকাশ: Monday, 28 April, 2025, 7:56 PM
উলিপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার উপজেলার থেতরাই ইউনিয়নে।
জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো নেশাগ্রস্থ বখাটে যুবক মাঈদুল ইসলাম(২১)। ঘটনার দিন বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে আবারো প্রেমের প্রস্তাব দিলে ওই শিক্ষার্থী তা প্রত্যাখ্যান করে। এরপর রোববার(২৭ এপ্রিল) বিকেলে বখাটে যুবক মাঈদুল ওই শিক্ষার্থীকে মারধর ও দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত ওই শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযুক্ত মাঈদুল ইসলাম থেতরাই ইউনিয়নের কিশোরপুর গ্রামের কুমারপাড়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।আহত শিক্ষার্থী জানান, বখাটে ওই যুবকের এলোপাথাড়ি কোপে মাথায় ১৪টা ও হাতে সাতটী সেলাই হয়েছে।আমি ওর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হারুন অর রশিদ জানান, ওই শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে গিয়ে ওই শিক্ষার্থীর খোঁজ খবর নেয়া হয়েছে। অভিযুক্ত বখাটে ওই যুবককে গ্রেপ্তারে চেষ্টা চলছে।