চন্দনাইশে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 April, 2025, 7:52 PM সর্বশেষ আপডেট: Monday, 28 April, 2025, 7:54 PM
চন্দনাইশে ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীদের মাঝে আর্থিক অনুদান প্রদান
চন্দনাইশের পাহাড়ি জনপদ ধোপাছড়ি ইউনিয়নে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।
সোমবার(২৮ এপ্রিল) দুপুরে ধোপাছড়ি ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে ২৪৭ জন ব্যক্তি ও শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ ৬৪ হাজার টাকা নগদ সহায়তা বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) ডিপ্লোম্যাসি চাকমা, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর সানজিদা জাফর চৌধুরী পপি, ধোপাছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ। পরে প্রধান অতিথি ধোপাছড়ি ইউনিয়নের বিভিন্ন দুর্গম অঞ্চল ও যোগাযোগ ব্যবস্থা পরিদর্শন করেন। এসময় স্থানীয় জনগণের সাথে কথা বলেন এবং যে সকল অসুবিধা রয়েছে তা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।