ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
হারেঞ্জা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
এম এ আজিজ কিশোরগঞ্জ
প্রকাশ: Monday, 28 April, 2025, 7:48 PM
সর্বশেষ আপডেট: Monday, 28 April, 2025, 7:50 PM

হারেঞ্জা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

হারেঞ্জা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

কিশোরগঞ্জের হোসেনপুরে হারেঞ্জা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা রাওশন সিদ্দিকাকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে হারেঞ্জা এলাকায় কয়েকশো এলাকাবাসী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বর্তমান প্রধান শিক্ষক অদৃশ্য সীমাহীন দুর্নীতির সাথে জড়িত। স্কুলের শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত টাকা আদায় করেছে। টাকার কোন রিসিট পর্যন্ত দেয়নি। পারিবারিক ও অর্থনৈতিক সমস্যা থাকায় স্কুলের ভেতন দিতে দেরী হওয়ায় শিক্ষর্থীকে এক পায়ে দাঁড়িয়ে রাখার অভিযোগও রয়েছে ওই শিক্ষিকার বিরুদ্ধে।

তারা আরও বলেন, হারেঞ্জা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম তাহমিনা রাওশন সিদ্দিকা মোটা অংকের টাকার বিনিময়ে এডহক কমিটির সভাপতির নাম মনোয়ন, সরকারি বই বিক্রি, রশিদ বিহীন টাকা আদায়, ভূয়া ম্যানেজিং কমিটি গঠন, নিয়োগ বাণিজ্যসহ অসংখ্য দুর্নীতি করে যাচ্ছেন। অবিলম্বে এই দূর্নীতিবাজ প্রধান শিক্ষক বেগম তাহমিনা রাওশন সিদ্দিকার অপসারণসহ কঠোর ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status