|
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে তিব্বত মোড় অবরোধ
নতুন সময় প্রতিবেদক
|
![]() মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে তিব্বত মোড় অবরোধ আন্দোলনকারীদের অভিযোগ, কোহিনূর কেমিক্যাল কোম্পানির ঊর্ধ্বতন এক কর্মকর্তা রাসুলুল্লাহ (সা.) কে নিয়ে আজেবাজে ও কটূক্তিকর মন্তব্য করেছেন। তাঁর ফাঁসির প্রতিবাদে তাঁরা বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীরা আরও দাবি করেন, যতক্ষণ পর্যন্ত অভিযোগকারীকে ফাঁসি দেওয়া না হবে, ততক্ষণে পর্যন্ত তাঁরা সড়ক ছাড়বেন না। পুলিশ ও কোহিনূর কেমিক্যালের সূত্র জানায়, অভিযুক্ত কোহিনূর কেমিক্যালের কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এসব বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শামীমুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘গতকাল কোহিনূর কেমিক্যালের এক কর্মকর্তার বিরুদ্ধে রাসুলুল্লাহ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগ এনে প্রতিষ্ঠানটির শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে বরখাস্ত করা হয়েছে। তবুও তারা সড়ক ছাড়ছেন না। তাদের দাবি অভিযুক্তকে ফাঁসি দিতে হবে।’ সর্বশেষ বিকেল পৌনে ৫টায় পর্যন্ত শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরাতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পাশাপাশি সেনাবাহিনী সদস্যরাও রয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
