ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
ডার্ড শ্রমিকদের বকেয়া-বেতন দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 April, 2025, 5:47 PM

ডার্ড শ্রমিকদের বকেয়া-বেতন দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ

ডার্ড শ্রমিকদের বকেয়া-বেতন দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আটকে এক ঘন্টা বিক্ষোভ মিছিল করেছেন।

কর্মস্থলে বেতন না পেয়ে ভুক্তভোগী শতাধিক শ্রমিক একত্রিত হয়ে রাস্তায় অবস্থান নেন। তারা দাবি করছেন, দীর্ঘ দিন ধরে তাদের বেতন আটকে রাখা হয়েছে, যা তাদের জীবনে চরম সংকট সৃষ্টি করেছে। তারা বাড়ি ভাড়াসহ দোকানের বিভিন্ন দেনা-পাওনা পরিশোধে বিড়ম্বনায় পড়েছেন।

তাদের অভিযোগ, মালিকপক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়েও বকেয়া বেতন-ভাতাসহ পাওনা পরিশোধ করছেন না। শ্রমিকরা দ্রুত বকেয়া সব দেনা-পাওনা পরিশোধ ও নিয়মিত বেতন প্রদান নিশ্চিত করার জেড়ালো দাবি জানান।

মঙ্গলবার সকাল সারে ১০টায় গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ জানান, সকাল ৯ টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায়  ডার্ড কম্পোজিট শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ করেছে। তিনি বলেন, আমি শ্রমিকদের সাথে কথা বলেছি। শ্রমিকরা বলেছে, মহাসড়ক অবরোধ করবেনা। তারা ঢাকা শ্রম ভবনের সামনে গিয়ে বকেয়ার দাবী আদায়ে কর্মসূচি পালন করবে। পরে বিস্তারিত জানানো হবে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

কারখানার মেকানিক্যাল ডেপুটি ম্যানেজার সবিমল ঘোষ বলেন, "আমাদের পরিবার চালানো এখন অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিনের খাবার জোগাড় করাই কঠিন হয়ে গেছে। আমাদের দাবি দ্রুত পূরণ করা হোক।"

সবিমল ঘোষ আরো বলেন, আমি ডার্ড কম্পোজিট লিমিটেড কারখানায় ২০১১ সালে চাকুরি শুরু করি। পাঁচ মাসের বকেয়া বেতন পাই নাই। প্রভিডেন্ট ফান্ড বাকি রয়েছে। সার্ভিস বেনিফিট বাকি রয়েছে। আমাদের কিছু না বলেই কারখানা থেকে বের করে দিয়েছে। শুনেছি, আমাদের বকেয়া পরিশোধের জন্য সরকার ডার্ড কোম্পানিকে ১৩ কোটি টাকা লোন দিয়েছে। আমাদের বকেয়া বেতন সহ সকল পাওনার দাবিতে আন্দোলন করছি।

বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম জানান, এক বছর পূর্বে বন্ধ হয়ে যাওয়া ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকদের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, প্রভিডেন্ট ফান্ডের টাকা, নারী শ্রমিকদের প্রসূতিকালীন সময়ের টাকা এখনো পরিশোধ করেনি মালিকপক্ষ।  শ্রমিকদের পাওনা পরিশোধে সরকার ইতোমধ্যে মালিককে সুদ মুক্ত ১৩ কোটি টাকা ঋণ দিয়েছেন।

এ বিষয়ে ডার্ড গ্রুপ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status