ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে বিএনপির রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 22 April, 2025, 5:44 PM

কুড়িগ্রামে বিএনপির রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বিএনপির রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশব্যাপী বিএনপির রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ এর অংশ হিসেবে কুড়িগ্রামেও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২২ এপ্রিল মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক জনাব মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে  জেলা শহরের দাদামোড়স্থ আলমাস কমিউনিটি সেন্টারে সারাদিনব্যাপী উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। কর্মশালার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল অংশ গ্রহন করেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আকরামুল হাসান মিন্টু, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারষণ সম্পাদক মাহমুদা হাবিবাসহ জেলা বিএনপির জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের প্রায় ০৬শতাধিক নেতাকর্মী। তৃণমূল পর্যায়ে তথা গণমানুষের কাছে বিএনপির আগামীদিনের কর্মসূচি তুলে ধরার জন্য  নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

কর্মশালায় বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জমান দুদু  তাঁর বক্তব্যে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি ডিসেম্বরে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। তারপর আবার মধ্যরাতে সংশোধন করে প্রেস নোট দিয়ে আগামী জুনে নির্বাচনের কথা বলেছেন। আমরা চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেয়া হোক। এ জন্য আন্দোলনের দরকার নেই।

৩১ দফার কথা বলতে গিয়ে দুদু আরও বলেন, ৩১ দফা বিএনপি'র একার দফা নয়। বিএনপি কী করবে ক্ষমতায় গেলে, সে প্রসঙ্গগুলো ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই।

কর্মশালায় ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status