ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
নেত্রকোণায় মামা হত্যাকাণ্ডের আসামী ভাগিনা গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 April, 2025, 5:31 PM

নেত্রকোণায় মামা হত্যাকাণ্ডের আসামী ভাগিনা গ্রেপ্তার

নেত্রকোণায় মামা হত্যাকাণ্ডের আসামী ভাগিনা গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কাঞ্চন মিয়া হত্যা মামলার আসামী মাজহারুল ইসলাম কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভিকটিম কাঞ্চন মিয়া ও আসামি মাজহারুল ইসলাম সম্পর্কে মামা ভাগিনা। 

গ্রেপ্তারকৃত আসামি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার নওপাড়া গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে মোঃ মাজহারুল ইসলাম। 

আজ মঙ্গলবার দুপুরের দিকে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, পারিবারিক কলহের জেরে গত ৪ফেব্রুয়ারী কেন্দুয়া থানাধীন ৯নং নওপাড়া ইউনিয়নে নওপাড়া গ্রামের ভাগিনা মাজাহারুল ইসলাম (২১) মারপিটে মামা কাঞ্চন মিয়া (৬৫) গুরুত্বর আহত হলে প্রথমে চিকিৎসার জন্য তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় হয়। কত্যর্বত চিকিৎসক তার শারীরিক অবস্থা অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করলে তিনি ওই হাসপাতালে ৪ ফেব্রুয়ারী বিকাল অনুমান ৫টার সময় চিকিৎসারত অবস্থায় কাঞ্চন মিয়া মৃত্যু বরণ করেন। উক্ত রুপ অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে কেন্দুয়া থানার মামলা নং-৯, তারিখ- ০৭/০২/২০২৫; ধারা- ৩২৩/৩০৭/৩০২/৫০৬ পেনাল কোড রুজু করা হয়। উক্ত মামলা রুজু করার পর থেকেই তদন্তে নামে কেন্দুয়া থানা পুলিশ। 

ঘটনার পর পরেই পলাতক ছিল আসামী মাজাহারুল ও তার স্ত্রী। মামলাটির তদন্তকার্য চলাকালীন সময়ে র্সোস নিয়োগ সহ তথ্য প্রযুক্তির ব্যবহার করে কাঞ্চন মিয়া হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামী মাজাহারুল ইসলাম (২১) এর সন্ধান পায় কেন্দুয়া থানা পুলিশ। গতকাল সোমবার (২১এপ্রিল) নরসিংদী জেলার পাঁচদোনার চৈতাবাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ড্রিম হলিডে পার্কের পাশে কাজ করাবস্থায় বিশেষ অভিযান পরিচালনা করে কাঞ্চন মিয়া হত্যার মামলার এজাহারনামীয় ১নং আসামী মাজাহারুল ইসলাম কে (২১) গ্রেফতার করে কেন্দুয়া থানা পুলিশ। পরববর্তীতে উক্ত আসামীকে আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। 

মামলাটি প্রাথমিক তদন্তে জানা যায়, আসামী মাজাহারল ও তার স্ত্রী প্রায় সময় তার মায়ের সাথে ঝগড়া বিবাদ করতো। এতে মাজাহারুলের মা অতিষ্ট হয়ে তার ভাই ভিকটিম কাঞ্চন মিয়া (৬৫) জানায়। সে বিচার করার জন্য ঘটনার দিন, তারিখ ও সময় অর্থ্যাৎ গত ৪ ফেব্রুয়ারী দুপুর অনুমান ১২টার দিকে কেন্দুয়া থানাধীন ৯নং নওপাড়া ইউনিয়নে নওপাড়া গ্রামে আসামীদের বাড়ীতে আসে। আসামী মাজাহারুলকে মায়ের সাথে ঝগড়া বিবাদ ও মারপিটের কারণ জিজ্ঞাসা করায়  ভিকটিমের সাথে বাক-বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে আসামী মাজাহারুল ও তার স্ত্রী ভিকটিম কাঞ্চন মিয়াকে (৬৫) মারপিট করে গুরুত্বর আহত করে। আহত অবস্থায় কাঞ্চন মিয়াকে (৬৫)  চিকিৎসার জন্য প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় হয়। কত্যর্বত চিকিৎসক তার শারীরিক অবস্থা অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করলে তিনি উক্ত হাসপাতালে গত ৪ ফেব্রুয়ারিতে বিকাল অনুমান ৫টার সময় চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন।

তিনি আরও জানান, আজ মঙ্গলবার (২২এপ্রিল) দুপুরের দিকে নেত্রকোণা আদালতে আসামি মাজহারুল ইসলাম কে সোপর্দ করা হয়। বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status