ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
ঢাকা কলেজের শিক্ষার্থীদের হাতে সিটি কলেজের নামফলক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 April, 2025, 4:42 PM

ঢাকা কলেজের শিক্ষার্থীদের হাতে সিটি কলেজের নামফলক

ঢাকা কলেজের শিক্ষার্থীদের হাতে সিটি কলেজের নামফলক

রাজধানীর ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষ চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে হামলা চালিয়ে কলেজটির নামফলক খুলে নিয়ে আসে। সংঘর্ষ থামাতে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

প্রথমে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজে গিয়ে হামলা চালায়। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে হামলা চালিয়ে কলেজটির নামফলক খুলে নিয়ে আসে। তবে ঠিক কী কারণে এই হামলা ও ভাঙচুরের ঘটনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের কাছাকাছি চলে আসে। তখন দু’পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশকে লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দিতে দেখা গেছে।

এর আগে গতকাল ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনা ঢাকা কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status