|
অবশেষে পলকের সোয়েটারের সন্ধান মিললো
নতুন সময় ডেস্ক
|
![]() অবশেষে পলকের সোয়েটারের সন্ধান মিললো সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়ে পলক নিজেই বিষয়টি উল্লেখ করেন। একইসঙ্গে তাঁর আইনজীবীরাও গণমাধ্যমে সোয়েটার হারানোর বিষয়টি তুলে ধরেন। পলকের এই বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। তবে বিকেলের মধ্যেই ঘটনার মোড় ঘুরে যায়। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “জানার পর আমরা সঙ্গে সঙ্গেই বিষয়টি খতিয়ে দেখি। অনুসন্ধানে জানা যায়, সোয়েটারসহ অন্যান্য শীতের কাপড় কারাগারের স্টোররুমেই সংরক্ষিত আছে।” তিনি জানান, পলকের শীতের কাপড় হারায়নি, বরং অসাবধানতাবশত ভুলবশত সেগুলো স্টোরে পড়ে ছিল। কারা কর্তৃপক্ষ জানান, বিষয়টি জানার পরপরই খোঁজ নিয়ে ওই কাপড়গুলো উদ্ধার করে পলকের কাছে হস্তান্তর করা হয়েছে। পলকের সোয়েটার হারানোর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা রকম প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে "ক্ষমতা হারানোর বাস্তব রূপ" বলে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ পুরো ঘটনাটিকে "প্রহসন" হিসেবেও ব্যাখ্যা করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
