|
ফিরতে শুরু করেছেন নগরবাসী
নতুন সময় প্রতিবেদক
|
![]() ফিরতে শুরু করেছেন নগরবাসী আজ শুক্রবার ভোর থেকেই সদরঘাটে একে একে ভিড়ছে বিভিন্ন প্রান্ত থেকে আসা লঞ্চগুলো। ঝক্কি এড়াতে আগে ভাগেই ঢাকায় ফিরছেন অনেকে। যাত্রীরা বলছেন, স্বস্তিতে ঈদ করে ভোগান্তি ছাড়াই ঢাকা ফিরছেন তারা। যাত্রা পথে এবং লঞ্চ ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। একই দৃশ্য কমলাপুর রেল স্টেশনেও। বিভিন্ন গন্তব্য থেকে সময় মতো ফিরছে ট্রেন। এদিকে, নৌ ও রেলপথের মতো সড়ক পথেও ঢাকায় ফেরা শুরু করেছেন যাত্রীরা।ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরা এক ব্যক্তি জানান, ভালোই কেটেছে ঈদ সবার সাথে। আর ভ্রমণও খুব ভালো ছিল। এক লঞ্চযাত্রী বলেন, ‘আগের থেকে লঞ্চ যাত্রা অনেক স্বস্তির ছিল। যাত্রীদের কোনো ভোগান্তি হয় নাই।’ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের পরিবহন পরিদর্শক এ কে এম বেলায়েত হোসেন বলেন, ‘নির্বিঘ্নে ও স্বাচ্ছ্যন্দে মানুষজন ঈদ উদযাপন করে ফিরছেন। আমরা বাড়তি ভাড়া বা অন্য কোনো অভিযোগ এখনও পাইনি।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
