ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
চাঁদপুরে আজ অর্ধশত গ্রামে ঈদ
এদিন ঈদ হবে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ গ্রামেও
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 30 March, 2025, 1:13 AM

চাঁদপুরে আজ অর্ধশত গ্রামে ঈদ

চাঁদপুরে আজ অর্ধশত গ্রামে ঈদ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার প্রায় অর্ধশত গ্রামে রোববার ঈদুল ফিতর উদযাপন করা হবে।

গতকাল রাতে সাদ্রা দরবার শরিফের পীরজাদা আরিফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “শুধু সৌদি আরব নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ওপর নির্ভর করে আমরা রোজা পালন ও ঈদুল ফিতর উদযাপন করে থাকি। রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”


দরবার শরিফ মাঠে ঈদের জামায়াত হবে সকাল ৯টায়; ইমামিত করবেন পীরজাদা জাকারিয়া চৌধুরী।

সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৯টায়; ইমামতি করবেন আরিফ চৌধুরী।

দরবার শরিফের পীর বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, ‘আগাম’ রোজা ও ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক। ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন।


রোববার মাওলানা ইসহাকের অনুসারীরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় ঈদুল ফিতর উদযাপন করবেন বলেও মন্তব্য করেন তিনি।

রোববার ঈদ করবেন হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর ও বাসারার বাসিন্দারা।

একই দিন ঈদ করবেন ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা ও গোবিন্দপুরে।


মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার অনেক গ্রামেও ঈদ হবে এদিন।

রোববার ঈদ হবে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ গ্রামেও।

শনিবার রাত পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সহস্রাইল দায়রা শরিফের সমন্বয়কারী মাহিদুল হক।

গ্রামগুলোর অবস্থান উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নে।

মাহিদুল হক বলেন, “সৌদি আরবে আগামীকাল (রোববার) ঈদ হচ্ছে জানতে পেরেই আমরা সিদ্ধান্ত নিয়েছে।”

শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইস্রাফিল মোল্লা বলেন, ছোটবেলা থেকে দেখে আসছি শেখর ও রুপাপাত ইউনিয়নের ১০টি গ্রামের ‘আগাম রোজা ও ঈদ’ উদযাপন করে থাকেন। তারা চট্টগ্রামের মির্জাখিল শরিফের মুরিদ।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status