ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬ ● ১৬ আশ্বিন ১৪৩৩
চাঁদার টাকা দিতে না পারায় ৪ পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ
জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা
প্রকাশ: Monday, 24 March, 2025, 4:31 PM

চাঁদার টাকা দিতে না পারায় ৪ পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ

চাঁদার টাকা দিতে না পারায় ৪ পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামের চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা জুবায়ের হোসেন, নাজমুল হুদা, সাঈদসহ মদদদাতা রাহানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে নাকনা গ্রামবাসী এই মানববন্ধন করেন।

এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ৫ আগস্টের পর থেকে রায়হান মেম্বারের নেতৃত্বে তিন দফায় স্থানীয় চারটি পরিবারের কাছে ২০ হাজার, ৫০ হাজার ও ১ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। চাদার টাকা না দিতে পারায় ৩ মার্চ শামীম মোড়লের বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

এ সময় তারা আরো বলেন, চাদার টাকা না দেওয়ায় চারটি পরিবারের সদস্যদের মারধর করে ২১ দিন বাড়িছাড়া করে রেখেছে।

মানববন্ধনে নাকনা গ্রামের চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতাদের গ্রেফতারের দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্য শামীম বাবু, মোঃ সোহাগ গাজী, শাকিল গাজী, মাসুম বিল্লাহ, সানজিদা বেগম, ময়না খাতুন, নাজমা বেগম প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status