ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
জরুরি অবস্থা জারি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 24 March, 2025, 3:18 PM

জরুরি অবস্থা জারি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

জরুরি অবস্থা জারি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

দেশে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার (২৪ মার্চ) সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে এ কথা বলেন তিনি।

গতকাল রবিবার রাতে যেকোনো সময় দেশে জরুরি অবস্থা জারি হতে পারে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। 

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, 'বিষয়টি গুজব।এটা নিয়ে মন্তব্য করার কিছু নেই।'

নাসিমুল গনি বলেন, 'সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজধানীর সর্বত্র পুলিশের চলমান তৎপরতা তদারকি করা হচ্ছে। আসন্ন ঈদের ছুটির সময়ও দেশের নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status