ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
মাদার নদীর চরে গাছে ঝুলছিল যুবকের লাশ
মোঃ আলফাত হোসেন
প্রকাশ: Monday, 24 March, 2025, 12:24 PM

মাদার নদীর চরে গাছে ঝুলছিল যুবকের লাশ

মাদার নদীর চরে গাছে ঝুলছিল যুবকের লাশ

সাতক্ষীরার শ্যামনগরের মাদার নদীর চরের গাছ থেকে ইয়াছিন আলম (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামের নদীর চরের  থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ইয়াছিন আলম পার্শ্ববর্তী কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মৃত জাবেদ আলী গাজীর ছেলে। তিনি পেশায় ইট ভাটা শ্রমিক।

আব্দুল কাদের, ফারুক হোসেনসহ স্থানীয়রা জানান, দুই দিন আগে ইট ভাটা থেকে ইয়াছিন বাড়িতে ফিরে আসে। তালাক দেওয়া প্রথম স্ত্রীর সাথে ফোনে কথা বলা নিয়ে বাদানুবাদের জেরে রোববার তাকে বর্তমান স্ত্রী ও শ্যালক মারধর করেন। একপর্যায়ে রাতে বাড়িতে ফিরলে ইয়াছিন তার স্ত্রীকে পাল্টা মারধর করে। এসময় সেখানে উপস্থিত তার শ্যালকসহ অন্যরা ধাওয়া করলে বাড়ির পার্শ্ববর্তী মাদার নদীতে ঝাপিয়ে পড়ে সে। একপর্যায়ে গাছে ঝুলন্ত অবস্থায় সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে আব্দুল হামিদসহ স্থানীয় অপর একটি সূত্রের দাবি, তালাক হওয়া স্ত্রীর সাথে কথোপকথন নিয়ে বর্তমান স্ত্রীর সাথে ইয়াছিনের ঝগড়া হয়। এঘটনার জেরে পুত্রের (ইয়াসিনের ছেলে) হাতে দলিল পৌঁছে দেয়ার জন্য জনৈক রাশিদুল ইসলামকে দায়িত্ব দিয়ে সে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণের চেষ্টা চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status