ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
আগামী ৮ বছর বিশ্বকে শাসন করতে তৈরি ভারত: কোহলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 March, 2025, 3:46 PM
সর্বশেষ আপডেট: Monday, 10 March, 2025, 3:49 PM

আগামী ৮ বছর বিশ্বকে শাসন করতে তৈরি ভারত: কোহলি

আগামী ৮ বছর বিশ্বকে শাসন করতে তৈরি ভারত: কোহলি

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। এই নিয়ে গত ১৫ বছরে চারটি আইসিসি শিরোপা জিতলো মেন ইন ব্লু'রা। শুধু নয়, ভারত আগামী ৮ বছর বিশ্বকে শাসন করতে তৈরি বলে মনে করছেন দলটির তারকা ব্যাটার বিরাট কোহলি।

জাতীয় দলের জার্সিতে দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ার কোহলির। ক্যারিয়ারের গোধূলি-লগ্নে রয়েছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। তবে উত্তরসূরী শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুলদের পারফরম্যান্সে বেশ খুশি কোহলি।

ভারত আগামী ৮ বছর বিশ্বকে শাসন করতে তৈরি বলে মনে করেন কোহলি। তিনি বলেন, ‘চলে যাওয়ার আগে দলকে সবাই আরও ভালো অবস্থানে রেখে যেতে চায়। আমার মনে হয়, আমাদের এমন একটি স্কোয়াড আছে তাতে আগামী ৮ থেকে ১০ বছর ক্রিকেট শাসন করার জন্য আমরা তৈরি।’

শিরোপা জয়ের প্রতিক্রিয়ায় কোহলি বলেন, ‘কঠিন অস্ট্রেলিয়া সফর শেষে আমরা চেয়েছিলাম বাউন্স ব্যাক করতে। আমরা চেয়েছিলাম বড় টুর্নামেন্ট জিততে শেষ পর্যন্ত আমরা সেটা করতে পেরেছি। ড্রেসিংরুমে এখন অনেক প্রতিভাবান ক্রিকেটার। তারা ম্যাচ এগিয়ে নিয়ে যেতে চাইছে। আমরা (সিনিয়ররা) তাদের সাহায্য করতে পেরেই অনেক খুশি। অভিজ্ঞতা বিনিময় করছি এবং এটাই ভারত দলকে এতটা শক্তিশালী বানিয়েছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status