|
বাবা হারালেন অভিনেত্রী রুনা খান
নতুন সময় ডেস্ক
|
![]() বাবা হারালেন অভিনেত্রী রুনা খান সোমবার (১০ মার্চ) সকালে রুনা খান তার বাবা ফরহাদ হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। এক শোকবার্তায় তিনি বলেন, ‘আমার আব্বু চলে গেলেন! তার আত্মার শান্তি কামনা করছি।’ ফরহাদ হোসেন ব্যক্তি জীবনে একজন সরকারি চাকুরিজীবী ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মসদই গ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার দাফন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। রুনা খানের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী এবং ভক্তরা। অভিনেত্রী তিন্নি তার শোকবার্তায় লিখেছেন, ‘আঙ্কেলের আত্মা শান্তিতে থাকুক।’ অভিনেত্রী শ্রাবন্তীও সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়ে লিখেছেন, ‘শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইলো।’এছাড়া রুনা খানের ভক্তরা সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্ল্যাটফর্মে তার বাবার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং অভিনেত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ফুলবাড়ীয়ায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ, উপকারভোগীর তালিকা নিয়েও প্রশ্ন
