|
বেড়েছে প্রবাহ, ৮ দিনে রেমিট্যান্স এলো ৮১ কোটি ডলার
নতুন সময় ডেস্ক
|
![]() বেড়েছে প্রবাহ, ৮ দিনে রেমিট্যান্স এলো ৮১ কোটি ডলার প্রতিবেদনে বলা হয়, মার্চের প্রথম আট দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮১ কোটি ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। গত ফেব্রুয়ারি ও জানুয়ারির একই সময়ে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ৬৭ কোটি ১০ লাখ ডলার ও ৫৩ কোটি ৫২ লাখ ডলার। এ হিসাবে মার্চে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। মার্চের প্রথম আট দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৫১ কোটি ২৯ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংক আরো জানায়, ২ থেকে ৮ মার্চ দেশে এসেছে ৭৮ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স। আর ১ মার্চ রেমিট্যান্স এসেছে তিন কোটি ৮০ হাজার ডলার। এদিকে, গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার ও ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
