|
নারীর ওপর সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে আজ সারাদেশে ছাত্রদলের মানববন্ধন
নতুন সময় প্রতিবেদক
|
![]() নারীর ওপর সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে আজ সারাদেশে ছাত্রদলের মানববন্ধন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রোববার (০৯ মার্চ) এই কর্মসূচি ঘোষণা করেন। বার্তায় বলা হয়েছে, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার (১০ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচিতে সব নেতাকর্মীদের উপস্থিত থেকে কর্মসূচি সফল করার নির্দেশনা প্রদান করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
