|
আবারও ফিরলো নস্টালজিক ফোন নকিয়া ৩২১০
নতুন সময় ডেস্ক
|
![]() আবারও ফিরলো নস্টালজিক ফোন নকিয়া ৩২১০ পুরনো সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে আবারও বাজারে এলো মডেলটি। আইকন হয়েও ওঠা এই ফোনটিতে এবার দেওয়া হয়েছে নতুন রূপ। আগের চেয়েও দেখতে স্টাইলিশ ৩২১০ মডেলের ফোনটিতে যুক্ত হয়েছে অনেক ফিচার। দাম ৬ হাজার ৫০০ টাকা। তিনটি আকর্ষণীয় কালার- ওয়াইটুকে গোল্ড, কুবা ব্লু এবং গ্রুঞ্জ ব্ল্যাকে বাজারে এসেছে। এই ফোনে কিউভিজিএ রেজুলেশনের ২ দশমিক ৪ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আছে দুই মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং রিয়ার ফ্ল্যাশ এলইডি। ফোনটিতে ফোরজি ডুয়াল সিম ব্যবহার করে কথা বলা যাবে প্রায় ৯ দশমিক ৮ ঘণ্টা পর্যন্ত। ব্যাটারি ১৪৫০ এমএএইচের। ফোনের ইন্টারনাল মেমরি ১২৮ মেগাবাইট সঙ্গে ৩২ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট রয়েছে। ৬৪ মেগাবাইটের র্যাম আছে এই ফোনে। এছাড়া আছে এফএম রেডিও, ৩ দশমিক ৫ মিলিমিটার হেডফোন জ্যাক, ব্লুটুথ ৫.০ আর ইউএসবি টাইপ-সি পোর্ট। ফোনটির সাথে রয়েছে গ্রামীণফোনের বান্ডল প্যাকেজ অফার। ফিচার ফোনে ফোরজি নেটওয়ার্ক। ফোনটির ট্যাগ লাইন ‘বাটন সেটে এমবি চালান।’ ফোনটিতে গ্রামীণফোনের নতুন সিম চালু করা হলে গ্রাহক পাবেন ৭ দিন মেয়াদের ১ জিবি ফ্রি ডেটা (ইন্টারনেট)। পরে প্রতিদিন ২৪ টাকা রিচার্জ করলে গ্রাহক ৭ দিন মেয়াদের জন্য ২ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন। প্রতিদিন ২৪ টাকা রিচার্জে গ্রামীণফোনের গ্রাহকরা পরবর্তী ৬ মাস এই ইন্টারনেট বান্ডেল অফারটি উপভোগ করতে পারবেন। অফারটি পেতে ডায়াল করুন *১২১*১২৬০# |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
