|
‘সাহসী’ প্রিয়াংকার রক্ষণশীল সিদ্ধান্ত!
‘সাহসী’ প্রিয়াংকার রক্ষণশীল সিদ্ধান্ত!
|
![]() ‘সাহসী’ প্রিয়াংকার রক্ষণশীল সিদ্ধান্ত! সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর মা মধু চোপড়া জানিয়েছেন, প্রিয়াংকা প্রতিযোগিতায় টু-পিস সুইমস্যুট পরতে অস্বীকার করেছিলেন। মধু বলেন, ‘প্রিয়াংকার মুকুট জয়ের আগের বছর, ১৯৯৯ সালে ভারতের যুক্তা জিতেছিলেন এ প্রতিযোগিতা। তাই পরের বছরও ভারত পাবে, এটার সম্ভাবনা ছিল ক্ষীণ। তার প্রিয়াংকাও সর্বত্র তার আচরণ এ করকম রেখেছে। কিন্তু সুইমওয়্যার প্রতিযোগিতায় তারা ওকে বলেছিল টু-পিস পরো। কিন্তু সে নিজের মর্যাদা ঠিকই বজায় রেখেছিল।’ অবশ্য মিস ওয়ার্ল্ড জেতার পরই প্রিয়াংকার ভাগ্যের চাকা খুলে যায়। যে বছর তিনি সেরা বিশ্বসুন্দরী হন, সে বছরই নিজ দেশে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় লারা দত্তের (পরবর্তীতে বলিউড নায়িকা) কাছে পরাজিত হয়ে রানার-আপ হয়েছিলেন। মিস ওয়ার্ল্ড জেতার দুবছর পর, ‘থামিজান’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন প্রিয়াংকা। কিন্তু অভিষেক ঘটে ‘দ্য হিরো’ দিয়ে। একপর্যায়ে ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এবং সফল অভিনেত্রীদের একজন হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। তবে গত কয়েক বছর হলিউডেই কাজ করছেন এ অভিনেত্রী। কানাডিয়ান গায় নিক জোনাসকে বিয়ে করে স্থায়ী হয়েছেন আমেরিকায়। আছে একটি কন্যাসন্তানও। বর্তমানে এ অভিনেত্রী এস এস রাজামৌলির পরবর্তী সিনেমায় দক্ষিণের সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে অভিনয় করছেন। সম্প্রতি ভারতে এসে সিনেমাটির শুটিংয়েও অংশ নিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। তবে সিনেমার বিষয়ে কোনো মন্তব্যই করেননি প্রিয়াংকা। মূলত ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে আমেরিকা থেকে মুম্বাই এসেছিলেন অভিনেত্রী। সঙ্গে স্বামী সন্তানও ছিল। মুম্বাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি হায়দ্রাবাদে যান। সেখানে একই সময় রাজামৌলী এবং মহেশ বাবুও অবস্থান করছিলেন। সেই থেকে ধারণা করা হয়েছে, প্রিয়াংকা নতুন সিনেমার শুটিং করেছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী জবি ছাত্রদল নেতা কাজী জিয়াউদ্দিন বাসেত
ইডেন মহিলা কলেজে পরীক্ষা পরিদর্শনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি ও প্রো-ভিসি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ৪র্থ বর্ষের কোর্স এনরোলমেন্ট শুরু, শেষ ১২ নভেম্বর
৪ দফা দাবিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তিতুমীর ক্যাম্পাসের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
মিজানুর রহমান দেওয়ান: সাফল্যের সংজ্ঞায় যিনি খুঁজেছেন মানুষ, নেতৃত্ব ও পরিবর্তনের শক্তি
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
