ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
শিশু-নারী ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে : আসিফ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 9 March, 2025, 10:56 AM

শিশু-নারী ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে : আসিফ

শিশু-নারী ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে : আসিফ

সাম্প্রতিক সময়ে শিশু এবং নারী ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান-২০২৪ পরবর্তী নতুন বাংলাদেশে জেন্ডারকেন্দ্রিক কোনো বৈষম্য থাকবে না। সংস্কারের যে বৃহৎ কার্যক্রম সরকার হাতে নিয়েছে সেটি সফল করতে সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।’

শনিবার ঢাকার এলজিইডি ভবনে ‘শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, এ কথা আজ প্রতিষ্ঠিত সত্য যে, ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত কর্মকাণ্ড থেকে নারীদের বিরত রাখলে তা গোটা জাতির উন্নয়ন অগ্রযাত্রার অন্তরায়, যেখানে দেশের মোট জনগোষ্ঠীর প্রায় ৫১ শতাংশ নারী। সে কারণেই নারীর সম-অধিকার ও সমঅংশীদারিত্ব প্রতিষ্ঠা একটি আন্তর্জাতিক মূল্যবোধ।

আসিফ মাহমুদ বলেন, নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় যেমন আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, তেমনিভাবে ২০২৪ এ নতুন বিজয় গাঁথা সৃষ্টি হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকে ধর্মকে ব্যবহার করে, নারীদের পোশাক এবং আচরণকে নেতিবাচকভাবে উপস্থাপন করে নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে।

এ বিষয়ে তিনি দুর্বৃত্তদের কঠোর হস্তে দমন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status