|
নারী দিবসে জ্যাকুলিনের চমক
নতুন সময় ডেস্ক
|
![]() নারী দিবসে জ্যাকুলিনের চমক কয়েক মাস আগেই ‘স্টর্মরাইডার’ শীর্ষক গানে জ্যাকুলিনের উপস্থিতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। এসভিএফ মিউজিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই গানটিরই বাংলা সংস্করণ তৈরি করেছেন অমৃতা সেন ও সিজি। তাদের পাশাপাশি মিউজিক ভিডিওতে গলা মিলিয়েছেন জ্যাকুলিন। নাম ‘আমি কাফি’। নির্মাতাদের দাবি, নারী দিবসের মূলমন্ত্র উচ্চারিত হয়েছে এই গানটির মাধ্যমে। জ্যাকুলিনও এই প্রথম বাংলা গানে কণ্ঠ দিয়ে উচ্ছ্বসিত। অভিনেত্রী বলেন, বাংলা সংগীতের সঙ্গে যুক্ত হয়ে আমি আপ্লুত। এই গানটি আত্মবিশ্বাস ও শক্তির প্রতীক। নতুন শ্রোতাদের জন্য তাদের ভাষায় গানটিকে তৈরি করতে পেরে আরও ভালো লাগছে। মিউজিক ভিডিওতে কলকাতার জনপ্রিয় সামাজিক মাধ্যম প্রভাবীদের দেখা যাবে। রয়েছেন রাজকুমারী কোকো, শতাব্দী দত্ত বণিক, ডিম্পল আচার্য ও অঙ্কিতা সিং। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী জবি ছাত্রদল নেতা কাজী জিয়াউদ্দিন বাসেত
শ্রীবরদীতে মামলার মিথ্যা প্রতিবেদন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি
কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার
