ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
আজ থেকে চাঁদপুরে ৪০ টি গ্রামে রোজা শুরু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 1 March, 2025, 10:57 AM

আজ থেকে চাঁদপুরে ৪০ টি গ্রামে রোজা শুরু

আজ থেকে চাঁদপুরে ৪০ টি গ্রামে রোজা শুরু

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের রীতি অনুসরণে চাঁদপুরের ৪০টি গ্রামের মানুষ আজ থেকে  রোজা রাখতে শুরু করেছেন। গ্রামগুলোর অধিকাংশ মুসল্লি শুক্রবার রাতে তারাবি নামাজ আদায় করেছেন। আর ভোর রাতে সেহরি খেয়ে রোজা শুরু করেছেন।

মতলব উত্তর উপজেলার পাচআনি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শুক্রবার রাতে মুসুল্লিদের নিয়ে এশার নামাজ শেষে তারাবির নামাজ আদায় করছেন। তারপর ভোর রাতে সেহরি খেয়েছেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরের মতলব উত্তর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া উপজেলা মিলিয়ে ৪০ গ্রামে প্রায় শতাব্দী কাল ধরে এভাবে রোজা ও ঈদ উদযাপন হচ্ছে। এসব গ্রামের বাসিন্দারা সাদরা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাকের (রহ.) অনুসারী।

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রোজা ও ঈদ পালনের বিষয়টি চাঁদপুরে প্রথম প্রবর্তন করে প্রয়াত মাওলানা ইসহাক (রহ.)।  ১৯২৮ সালে নিজ গ্রামে এ রীতি চালু করেন তিনি। পরে তার অনুসারীরা এমন নিয়ম মেনে রোজা রাখা শুরু করেন। সেই ধারাবাহিকতায় এখনও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status