|
ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের আহ্বান খালেদা জিয়ার
নতুন সময় প্রতিবেদক
|
![]() ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের আহ্বান খালেদা জিয়ার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, অসুস্থতার কারণে যুক্তরাজ্যে থাকলেও সবসময় আমি আপনাদের পাশে আছি। দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য নিরন্তন সংগ্রাম করেছেন এবং অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, প্রায় সোয়া লাখ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে এখনও ন্যায়বিচারের জন্য আদালতের বারান্দায় ঘুরছেন। আপনাদের এ ত্যাগ শুধু দল নয় জাতি চিরকাল স্মরণ রাখবে। বেগম জিয়া বলেন, দীর্ঘ ৬ বছর পর ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর একত্রিত হতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করছি। সেই সাথে জুলাই বিপ্লবসহ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া আরও বলেন, আমার অবর্তমানে তারেক রহমান দলকে সুসংগঠিত করেছে। তাই এমন কোনো কাজ করবেন না, যাতে এতোদিনের সংগ্রাম বৃথা হয়ে যায়। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়-এ কথা উল্লেখ করে খালেদা জিয়া, ক্ষুদ্র ক্ষুদ্র বিভেদ ভুলে এক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ফ্যাসিস্টরা এখনও জুলাই আন্দোলনের অর্জনকে নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সবাইকে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে এক হয়ে, এসব চক্রান্তকে রুখে দিতে হবে। দলকে পূর্বের ন্যায় নেতৃত্ব প্রদানে সুসংহতভাবে গড়ে তুলতে হবে। প্রতিহিংসা নয়, ভাতৃত্বের মাধ্যমে দেশকে বাসযোগ্য উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় গড়ে তুলতে হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
