ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
গাছায় বৈষম্যবিরোধী ক্লাবের আয়োজনে প্রিমিয়ার লীগের চূরান্ত পর্ব অনুষ্ঠিত
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 27 February, 2025, 2:10 PM

গাছায় বৈষম্যবিরোধী ক্লাবের আয়োজনে প্রিমিয়ার লীগের চূরান্ত পর্ব অনুষ্ঠিত

গাছায় বৈষম্যবিরোধী ক্লাবের আয়োজনে প্রিমিয়ার লীগের চূরান্ত পর্ব অনুষ্ঠিত

গাছা প্রিমিয়ার লীগ সিজন-২ এর ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে। বুধবার (২৬ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর জাতীয়বিশ্ববিদ্যালয় গাছা থানার ৩৩নং ওয়ার্ডের মুক্তারবাড়ি রোডের উত্তর-খাইলকুরে এ খেলা অনুষ্ঠিত হয়।

এতে ১৬টি দল অংশ নেয়। পর্যায়ক্রমে চূরান্ত পর্বে খেলা হয় ইটালিয়ান আর্মি ও গাজীপুর ২৭ এ দু'টি দলের। খেলায় ইটালিয়ান আর্মি টচে জিতে প্রথমে ব্যাটিং করে ৮ ওভারে ১৮২ রানের টার্গেট বেঁধে দেয়। টার্গেটের বিপরীতে ব্যাটিংয়ে নেমে ৫উইকেটে গাজীপুর ২৭ দলের ঝুড়িতে আসে ১৪২ রান। ৩৯রানের ব্যাবধানে ইটালিয়ান আর্মি বিজয়ি হয়। পরে আলোচনা ও অতিথীদের বরণ শেষে পুরস্কার বিতরণ করা হয়।

গাছা থানা জামায়াতের আমির মিয়াজ উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথীর বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি জাহিদ হোসাইন ভূঁইয়া।
এসময় বক্তব্যে প্রধান অতিথী বলেন, যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে এমন খেলাধুলার আয়োজন অপরিসীম, আগামীতে এমন খেলাধুলার আয়োজনে পুলিশ যুবসমাজের পাশে থাকবে বলেও জানান তিনি।

স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ক্লাবের আয়োজনে, তানভির রহমান ও সানিয়াত শাকিল শান্তর সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন, এটিএন নিউজ ও এটিএন বাংলার উপদেষ্টা ডি এ তায়েব, মহানগর জামাত নেতা মোতালিব মণ্ডল, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ কমিশনার (গাছা জোন) ফাহিম আসজাদ, অফিসার ইন-চার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ, গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল সিপাই-সহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক দলের অন্যান্য নেতৃবৃন্দরা। শেষে জমকালো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status