ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
জনগণের প্রত্যাশা পূরণে ৩শ' আসনে নির্বাচন করবে জামায়াত: অধ্যাপক আহসানুল্লাহ
এম. মতিন
প্রকাশ: Friday, 21 February, 2025, 11:28 PM

জনগণের প্রত্যাশা পূরণে ৩শ' আসনে নির্বাচন করবে জামায়াত: অধ্যাপক আহসানুল্লাহ

জনগণের প্রত্যাশা পূরণে ৩শ' আসনে নির্বাচন করবে জামায়াত: অধ্যাপক আহসানুল্লাহ

'এই বাংলাদেশকে যারা ভিক্ষুকের দেশে পরিণত করেছে, সেই স্বৈরাচারকে এদেশের জনগণ আর বাংলাদেশে আসতে দেবে না। তাদের পতনের মধ্য দিয়ে এদেশ থেকে ফেরাউনের বংশধর নির্মূল করা হয়েছে। স্বৈরাচার চলে গেলেও তাদের দোসররা এখনো ক্ষমতা দখল করে রেখেছে, ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশে যেনো আওয়ামী লীগের নাম আর কেউ না নেয়, সেরকম পরিস্থিতি সৃষ্টি করতে হবে। দেশ থেকে আওয়ামী লীগের নিশানা মুছে দিতে হবে।'

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখা'র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যাপক আহসানুল্লাহ।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩শ' আসনে জামায়াতের প্রার্থী দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, 'আমিরে জামায়াত যেখানেই যাচ্ছেন, জনগণ বলছে আমরা জামায়াতে ইসলামীকে ভোট দিতে চাই, সরকারের দায়িত্ব দিতে চায়। জনগণের এই প্রত্যাশা পূরণের জন্য জামায়াতে ইসলামী সিদ্ধান্ত নিয়েছে দেশের তিনশো আসনে জামায়াত নির্বাচন করবে।'

এসময় তিনি রাঙ্গুনিয়া-৭ সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামানকে পরিচয় করিয়ে দেন। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামে জামায়াতে ইসলামীর এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাসান মুরাদের সভাপতিত্বে এবং 
 উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু. শাহ আলমের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম নুরুল আলম। 

এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ জাফরুল ইসলাম চৌধুরী, উপজেলা কর্মপরিষদ সদস্য আ.জ.ম ওমর, বিশিষ্ট অর্থনীতিবীদ কাজী ইরফানুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শওকত হোসাইন, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রশিক্ষণ সম্পাদক ইলিয়াস কোম্পানি, রাশেদুল আলম, ফিরোজ আলম ভূইয়া, উত্তরজেলা মজলিসুল মুফাসসিরিন এর সহ সভাপতি মাওলানা ইসমাঈল হোসেন, সাবেক ছাত্রনেতা কাজী ইরফানুর হক, রাজানগর ইউনিয়নের সভাপতি মু. আলমগীর, দক্ষিণ রাজানগরের সভাপতি এড. ফরহাদুল আলম জুয়েল প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status